উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২০

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযান পরিচালনা করছে।

বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান জানান, দুপুরে কুতুপালং পাঁচ নম্বর ক্যাম্পে হঠাৎ করে ক্লাস চলাকালীন একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পড়ে। ঘটনার পরপরই ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতার গতি বাড়ায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে এ পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২০ জনেরও বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীদের জীবিত অথবা মৃত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করছে। মাটির স্তূপ ও দেয়ালের ভারী অংশ সরানোর কাজ চলছে।

টানা ভারী বর্ষণের কারণে মাটির দেয়ালটি দুর্বল হয়ে ধসে পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

একাত্তর/এসি
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পর্যটননগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে নতুন আরও একজোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
দেশে চলমান গ্যাস ও জ্বালানি সঙ্কটের কারণ সরকারের কোনো ব্যর্থতা নয়, বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের আন্তর্জাতিক প্রভাবই এর মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবন বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর