অবৈধভাবে পাহাড়ে বাসকারীদের উচ্ছেদের নির্দেশ

আপডেট : ১৮ জুন ২০২২, ০৩:৪৭ পিএম

যারা অবৈধভাবে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন তাদের রোববার (১৯ জুন) সকাল আটটার মধ্যে বাসার জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। 

শনিবার (১৮ জুন) পাহাড় ধসে চার জনের মৃত্যুর পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান।

এসময় রোববার সকালে এসব অবৈধ বাসাবাড়ি উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, যারা এখানে থাকছেন তারা সবাই ভাড়া দিয়েই থাকছেন। ফলে এখান থেকে চলে গিয়ে অন্যত্র ভাড়া দিয়ে থাকবেন। 

তিনি জানান, এর আগেও চট্টগ্রামে বর্ষায় পাহাড় ধসে মানুষের মৃত্যু ঘটেছে। আর যাতে পাহাড় ধসে কোন প্রাণহানি না ঘটে সেজন্য পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ  করা হবে। 

এসময় যারা এখনও ঝুঁকি নিয়ে পাহাড়ে আছেন তাদের অবিলম্বে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাওয়ারও অনুরোধ করেছেন জেলা প্রশাসক। 

রোববার সিটি কর্পোরেশন প্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) রাতের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পৃথক দুটি পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন আরও তিনজন।


একাত্তর/জো 

টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক, মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।
রাঙ্গামাটি জেলাসহ ১০ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে...
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাটি চাপায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জীবিত...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর