পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক, মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শতাধিক মানুষ।

এদিকে টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও পর্যন্ত তিন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ি আটকে আছে। মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।

শান্তি পরিবহনের যাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আরো বড় ধরনের আশঙ্কা রয়েছে। 

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে জনবল পাঠানো হয়েছে। মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

একাত্তর/আরএ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর