শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আপডেট : ১৮ জুন ২০২২, ০৪:১৯ পিএম

পাবনার চাটমোহরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরকে। তবে ধর্ষণের পর তিনদিন অতিবাহিত হলেও এখনো শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন না করে পুলিশ সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। 

গত বুধবার (১৫ জুন) বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটার পর ভুক্তভোগীর বাবা নিজে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটকের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার রাতেই ধর্ষণের শিকার শিশুটিকে পাবনা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তবে ধর্ষণের পর ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও মেয়েটির ডাক্তারি পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (১৬ জুন) তদন্তকারী কর্মকর্তা এসআই রফিককে বহুবার অনুরোধের পরেও তিনি কর্ণপাত করেননি। এই ধর্ষণ মামলায় তিনি নিজে হাসপাতালে না এসে বাদীর কাছে এজাহারের কপি দিয়ে পাঠিয়ে দেন হাসপাতালে। 

কিন্তু আইনি জটিলতায় ও চিকিৎসক না থাকায় ওয়ান-স্টপের দায়িত্বরত কর্মকর্তারা শিশুটির ডাক্তারি পরীক্ষা করাতে পারেনি। হাসপাতালের শয্যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুন: অবৈধভাবে পাহাড়ে বাসকারীদের উচ্ছেদের নির্দেশ

ধর্ষণের ঘটনার বিষয়ে পরিবারের দেয়া তথ্যমতে, ১৫ জুন বিকালে শিশুটি বাড়ির বাইরে খেলছিলো। এসময় প্রতিবেশি কিশোর তাকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। 

এই ঘটনায় পাবনা চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ওই কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। 

তবে এসআই রফিক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 


একাত্তর/এসজে

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর