পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ পেলো নিহত হাদিসুরের পরিবার

আপডেট : ১৯ জুন ২০২২, ০৩:৩৫ পিএম

গত দুই মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবার পেলো প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ। এছাড়াও, প্রধানমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন হাদিসুরের ছেটো ভাইয়ের সরকারি চাকরির। 

হাদিসুরের পরিবার বলছে, সরকারের এমন পদক্ষেপে অভাব দূর হয়েছে তাদের। আর হাদিসুরের সব স্বপ্ন পূরণ করবেন তারা। নিহত হাদিসুরের বাড়ি বরগুনা বেতাগীর কদমতলা গ্রামে।  

ছেলেকে হারিয়ে অসহায় এ পরিবারটিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই সহায়তার টাকা পৌছে দেন। যা বিশ্বের মেরিটাইন সেক্টরের নজিরবিহিন সহায়তা। স্বজনরা বলছেন, পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে যখন পথে বসেছিলেন তারা, যেখানে দু’বেলা খাবার খাওয়া তাদের জন্য ছিলো অনিশ্চিৎ, সেখানে এখন সব অভাব দূর হয়েছে তাদের। 

হাদিসুরের ছোটো ভাই বলছেন, তার ভাইয়ের স্বপ্ন ছিলো বাড়ির মসজিদটি পুনরায় নির্মাণ করা ও বাবা-মায়ের জন্য একটি পাকা-বাড়ি নির্মাণ করা। স্বপ্ন পূরণে প্রথমেই মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তারা। এরপর তার কবর ও বাড়ির কাজ শুরু করবেন।

একাত্তর/ এনএ

ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
অগ্নিকাণ্ডে নিহত হওয়ার চারদিন পর বরিশাল জেলার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটুর মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।
কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর