খেলছিলো শিশু রবিউল, পাহাড় ধসে মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২২, ১০:৫৯ পিএম

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ধসে রবিউল হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অফিসপাড়ার পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত শিশু একই এলাকার নজির হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার দিন বিকেলে বাড়ির অদূরে অফিসপাড়ার মোছাব্বর বর পাহাড় সংলগ্ন মাঠে ৪ থেকে ৫ জন সহপাঠী মিলে খেলছিল শিশু রবিউল। হঠাৎ মাঠ সংলগ্ন পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়ে সে। এসময় অন্যান্য সহপাঠীরা তাৎক্ষণিক বাড়ি ফিরলেও তার খোঁজ মেলেনি।

অপরদিকে সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারে তারা মাঠে খেলছিল এবং পাহাড় ধসে সে চাপা পড়েছে। পরবর্তীতে রাত ৯টার দিকে মাটি চাপায় অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুন: খাবার কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

এ ব্যাপারে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, পাহাড় ধসের ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছি। পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর