ভরদুপুরে কলেজ অধ্যক্ষকে গুলি

আপডেট : ২১ জুন ২০২২, ০৪:২৬ পিএম

সাতক্ষীরায় এক কলেজ অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। উদ্ধারের পর অধ্যক্ষকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুর পৌনে একটার দিকে সাতক্ষীরা সদরের বাঁশদহ শহীদ স্মৃতি কলেজ মোড়ে আব্দুল জলিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষকের নাম ফজুলর রহমান (৫৯)। তিনি সাতক্ষীরা সদরের বাঁশদহ শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর থানা আওয়ামী লীগের সহ সভাপতি এবং ঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান।

চিকিৎসাধীন ফজলুর রহমান জানান, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি গোলাম মোর্শেদের সঙ্গে ও ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সঙ্গে তার দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে একটি মোটরসাইকেলে দুই জন হেলমেটধারী ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি করার পর তারা দক্ষিণ দিকে চলে যায়।

বাঁশদহ শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষের গুলির খবর পেয়ে কয়েকজন শিক্ষক ও ছাত্র ঘটনাস্থলে ছুটে যান।  পুলিশ ও অধ্যক্ষের পরিবারে খবর দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুন ইসলাম জানান, ফজলুর রহমানের ডান পায়ের উরুতে গুলি লেগেছে। দুপুর আড়াইটার দিকে তার অপারেশন কা হয়েছে।  

আরও পড়ুন: পিকে হালদারসহ ছয়জন আরও ১৪ দিনের জেল হেফাজতে

তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে ডা. শাহারুন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স.ম কাইয়ুম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।


একাত্তর/এসি

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর