লাল পতাকা উড়িয়ে বাল্যবিয়ে পণ্ড করলো সহপাঠীরা

আপডেট : ২২ জুন ২০২২, ০৬:২৭ পিএম

নোয়াখালীর চাটখিলে স্কুলের সহপাঠীদের বিক্ষোভের মুখে বাল্যবিয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।

বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পাওয়া এমন তথ্যে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্কুলের শিক্ষার্থীরা। এরপর ওই কিশোরীর সহপাঠীরা লাল পতাকা হাতে বাল্যবিয়ে বন্ধের দাবিতে কিশোরীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের পরপরই পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই আমি। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বরের পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনক্রমেই মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করে কিশোরীর পরিবার।


একাত্তর/এনএ/এআর

নোয়াখালীর চাটখিলে ৯৯৯-এ কল পেয়ে বাল্য বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।  বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে...
বাল্যবিয়ের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর-কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়।  গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর