৯৯৯-এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪ পিএম

নোয়াখালীর চাটখিলে ৯৯৯-এ কল পেয়ে বাল্য বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।  

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ে এবং মেয়ের বাবাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন ইউএনও। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাল্য বিয়ের আয়োজন করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন -২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।

আরও পড়ুন: কলেজছাত্রকে গলাকেটে হত্যা, অভিযুক্ত চাচাতো ভাই পলাতক

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, গোবিন্দপুর গ্রামে স্থানীয় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর (১৫) বাল্য বিয়ে বন্ধ করা হয়।  


একাত্তর/জো 

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর