গ্রীনলাইন বাসে পরিত্যক্ত অবস্থায় ১০ স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৪:৩৭ পিএম

চট্রগ্রাম-কলকাতা রুটের গ্রীনলাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে ওই সোনার বারগুলো পায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারতে স্বর্ণ পাচারের জন্য চট্রগ্রাম থেকে গ্রীনলাইনের একটি বাসে পাচারকারী বেনাপোলের উদ্দেশ্য আসছে। সে সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। 

তবে এই স্বর্ণের মালিক সেই কথিত পাচারকারীকে সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। 

আটককৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৭ হাজার ছয়শত টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 


একাত্তর/জো 

ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
বেনাপোল, সীমান্ত, ভারত, শিশু পাচার
যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ...
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর