শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতার ভাইসহ দুই গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৯:০১ পিএম

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীর ডিভোর্স নোটিশ পেয়ে শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ জুন) ভোররাতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের জামাতা সালাউদ্দিন সানার বড়ভাই কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মুজিবর সানার ছেলে আলাউদ্দিন সানা এবং তেতুলিয়া গ্রামের আজিবর রহমানের ছেলে আবুজার।

পুলিশ জানায়, প্রথমে আলাউদ্দিন সানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আবুজারকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে হত্যাকাণ্ডের পর বুধবার (২২ জুন) নিহত আজগার আলী সরদারের ছেলে মিজানুর রহমান বাদি হয়ে তার সদ্য তালাকপ্রাপ্ত ভগ্নিপতি সালাহউদ্দিন সানা ও তার বড় ভাই আলাউদ্দিন সানাকে নামীয় আসামী করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-০৭/৬১ পি.সি) দায়ের করেন। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মামলার মূল আসামী নিহতের জামাতা সালাহউদ্দিন সানাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর