কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২২, ১০:৫৩ পিএম

নেত্রকোণার কলমাকান্দার পোগলায় নিজ বা‌ড়ির আঙ্গিনায় বন্যার পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গু‌তুরা গ্রা‌মে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘ‌টে।

নিহত শিশু মোহাম্মদ আলী গু‌তুরা গ্রামের অটোরিকশা (‌সিএন‌জি) চালক আশিক মিয়ার ও সমলা আক্তার দম্পতির ছোট সন্তান।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, বা‌ড়ির উঠানে বন্যার হাঁটু পানি। বাবা সিএন‌জি চালা‌তে সকালে বের হ‌য়ে যান। মা ঘরের কাজে ব্যস্ত। বিকেল সাড়ে পাঁচটার দি‌কে শিশু মোহাম্মদ আলী ঘরের বারান্দায় খেলছিল। 

এক পর্যায়ে বারান্দায় শিশু‌টি‌কে দেখ‌তে না পেয়ে বা‌ড়ির লোকজন খোঁজাখু‌জি শুরু ক‌রেন। এসময় বা‌ড়ির উঠা‌নে বন‌্যার পানিতে চাচী মুক্তা আক্তারের পায়ে লাগে পানিতে ডুবে থাকা শিশু‌টির নিথর দেহ। প‌রে শিশুটিকে উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু‌টির মৃত্যু হ‌য়ে‌ছে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বন‌্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত ক‌রে একাত্তরকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজন‌দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দা‌য়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


একাত্তর/জো

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জেলা রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর