পদ্মাসেতু উদ্বোধন: শিমুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের শোভাযাত্রা

আপডেট : ২৪ জুন ২০২২, ১১:৫৮ এএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় শোভাযাত্রা করেছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে এ শোভাযাত্রা করা হয়।

শিমুলিয়া ঘাট এলাকা থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ঘাটে এসে শেষ হয়।

উল্লেখ্য, বাংলাবাজার ঘাট এলাকায় ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভা সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

image

অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর। সমাবেশ সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই স্লোগানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুণ্ড, মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোনের ইনর্চাজ শাহদাৎ হোসেন।

টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী মিয়া এ সময়পদ্মা সেতু এলাকায়  আগত দর্শনার্থীদের মধ্যে টি শার্ট, পানি, বিস্কুট, চিপস ও কোমল পানীয়  বিতরণ করেন এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ আয়োজিত আনন্দ র‍্যালিতে অংশ নেন। 

image

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দেশ ও দেশের বাইরে থেকে যেসব ট্যুরিস্ট বা ভিজিটররা আসবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া ট্যুরিস্ট পুলিশের কাজ। সেতু এলাকার দুই প্রান্তে চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্ট থেকে সঠিক গাইডলাইন, মেডিক্যাল সেবা প্রদান করা হবে।


একাত্তর/এআর

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায়...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর