পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ছয় কিলোমিটার যানজট

আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:২৩ পিএম

ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে যানবাহন চাপ বাড়তে থাকে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল গ্রহণে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হতে দেখা যাচ্ছে। 

মাওয়া ট্রাফিক জোনের টিআই পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে সকাল থেকে দক্ষিনবঙ্গমুখী গাড়র চাপ বেড়ে যায়। সেই সঙ্গে পদ্মা সেতুর দিয়ে চলাচলরত ট্রাকগুলোর ওজন মাপার স্কেলে সমস্যা দেখা দেয়। এতে ট্রাকগুলোর ওজন নির্ধারিত করতে না পারায় ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায় মহাসড়কে। ফলে যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে পাশ্ববর্তী শ্রীনগর উপজেলা পর্যন্ত। 

পদ্মা সেতুতে মোটরসাইকেলের জন্য একটি আলাদা বুথসহ ৭টি বুথে টোল আদায় করা হচ্ছে। রাতের অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ও এখন চলাচল শুরু হওয়ায় প্লাজায় টোল আদায়ে কিছুটা হিমশিম খাচ্ছে সেতু কর্তৃপক্ষ।

এআর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে-মুচড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর