নেত্রকোণায় পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে একজন নিহত

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:৫৮ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়া খেলায় অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) মধ্যরাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সজিবুল তালুকদার (৫০) নামের ওই ব্যক্তি ওই গ্রামের কদমতলা এলাকার মৃত খুশী তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে বল্লী গ্রামের জনৈক মালেকের বাড়ীতে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে ৯ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। এসময় সজিবুল তালুকদার পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় আধঘণ্টা পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শুক্রবার (২৪ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর