মৌলভীবাজারে পানি কমছে, এখনও পানিবন্দি অর্ধ-লক্ষাধিক মানুষ

আপডেট : ২৪ জুন ২০২২, ০১:৪৭ পিএম

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কিছুটা কমেছে। তবে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। 

জেলার পাঁচটি উপজেলার ৪১ ইউনিয়নে এখনও পানিবন্দি আছেন অর্ধ লক্ষাধিক মানুষ।

এদিকে, মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি কমে যাওয়ায় লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে হাকালুকি হাওর ও কুশিয়ারার মৌলভীবাজার অংশের পানি না কমায় বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দি আছেন হাজারো মানুষ। এসব অঞ্চলের অনেক জায়গায় দোকানপাট, বাড়িঘর ও রাস্তাঘাটে পানি এখনও রয়ে গেছে। 

এছাড়াও যেসব গ্রাম থেকে পানি নেমেছে, সেখানে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও এখনও আবার পানি বৃদ্ধির আতংকে আছেন নদী পাড়ের মানুষ। 

এদিকে, সরকারিভাবে ত্রান বিতরণের পাশাপাশি প্রতিদিন বেসরকারিভাবেও নানা সংগঠন ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তবে ত্রান পর্যাপ্ত না হওয়ার অভিযোগ করেছেন বানভাসি মানুষ।  

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি বন্যা কবলিত উপজেলার বন্যা দুর্গতদের জন্য ২০ লাখ নগদ টাকা, ২১০ মেট্রিকটন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বন্যাদুর্গত এলাকার জন্য আরও ৪৪০ মেট্রিকটন চাল এসেছে। এছাড়াও পাঁচটি উপজেলার আড়াই হাজার পরিবারকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ ত্রান বিতরণ করা হবে। 


একাত্তর/জো 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর