শেরপুরে ফেনসিডিল ও বিদেশী মদসহ দুইজন আটক

আপডেট : ২৬ জুন ২০২২, ০৪:৫৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ি শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৬ জুন) দুপুরে শহরের উজ্জ্বল কম্পিউটার এবং লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে এসব মাদক জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হল: পৌর শহরের কাচারীপাড়া মহল্লার মধুসুদন রায়ের ছেলে সঞ্জয় রায় (২৪) ও পানেশ চন্দ্র শীলের ছেলে লোকনাথ চন্দ্র শীল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌর শহরের উত্তর বাজার উজ্জ্বল কম্পিউটারে অভিযান চালানো হয়। এসময় সঞ্জয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশেই থাকা একই মার্কেটের লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে বস্তা ও ব্যাগ ভর্তি ১৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল ৩৭৫ এমএল ভারতীয় রয়েল স্ট্যাগ হুইস্কি মদ জব্দ করা হয়। একই সাথে জড়িত থাকার অভিযোগে লোকনাথ চন্দ্র শীলকেও আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ক্ষমতাধরদের ছত্রছায়ায় থেকে কম্পিউটার ব্যবসার আড়ালে সঞ্জয় রায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তিনি ফেনসিডিলসহ বিদেশি মদের বড় কারবারি।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বডির আহমেদ বাদল জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সঞ্জয় আগেও বিদেশি মদসহ পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আটক উভয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর