বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশহরিগাছা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী জাহিদুল ইসলাম (৩০) ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশহরিগাছা গ্রামের মৃত আল মামুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ বিশহরিগাছা গ্রামে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছর পাঁচ মাস কারাদণ্ড প্রদানের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিজ্ঞ আদালতের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন জাহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একাত্তর/জো
