শিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত জিতুকে গ্রেপ্তারে সময়সীমা

আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:৪৪ পিএম

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী জিতু ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বুধবারও মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

দুপুরে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়কে বিক্ষোভ করে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ এবং স্থানীয় অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা।

এ সময় জিতুকে গ্রেপ্তারে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীর জানিয়েছেন, জিতু গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদ মাঠে শিক্ষক-শিক্ষার্থীরা মহাসমাবেশ হবে। 

মানববন্ধন থেকে নিহত ওই শিক্ষকের সহকর্মীসহ শিক্ষার্থীরা দ্রুত ঘাতক ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

শিক্ষার্থীরা কিশোর গ্যাংমুক্ত এলাকার দাবিসহ মোট ৬ দফা দাবি করেন। তাদের দাবি বাস্তবায়িত না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। 

মানববন্ধন থেকে শিক্ষকরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন পরিবারের প্রশ্রয়েই বেপরোয়া হয়েছে জিতু। 

শিক্ষক এবং শিক্ষার্থীরা জানান, কিশোর গ্যাং লিডার জিতুর আচরণ ছিলো বেপরোয়া। সে স্কুলে বেঞ্চে একাই বসতো। মাঝে মাঝে নেশাগ্রস্থের মতো আচরণও করতো। 

নানা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং চাচা পরিচালক হওয়ায় সবার সঙ্গে উদ্ধত আচরণ করতো জিতু। জিতুর বেপরোয়া আচরণ সম্পর্কে অভিভাবককে জানিয়ে কোন লাভ হয়নি।  

অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, উৎপল স্যার অনেকবার জিতুকে আমার কাছে এনেছেন। আমরা তাকে সংশোধন হতে বুঝিয়েছি। অভিভাবককেও বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি জিতুর নানা হযরত আলী ও চাচা মারুফ হাসান সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান, অভিযান অব্যাহত রয়েছে, শিগগিরই ধরা পড়বে জিতু।

এদিকে, সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।

বুধবার (২৯ জু) বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাঁচ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

অনশনে বসা পাঁচ শিক্ষার্থী বলেন, শিক্ষক উৎপল কুমারের হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুলের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে তিনি মারা যান।

উৎপল কুমার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করা হয়। 

তবে অভিযুক্ত স্কুলছাত্র এখনো পলাতক। তবে উৎপল কুমার হত্যায় জড়িত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।


একাত্তর/এআর

দুই হাত না থাকা সত্ত্বেও দমে যাননি, উল্টো পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া। গণমাধ্যমে তাঁর এই...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর