পাচ্চরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারী নিহত

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৩:৫৯ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচরে পাচ্চর এলাকায় এক্সপ্রেসওয়েতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের কোন নাম, ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০-৬৫ বছর।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্তর এলাকায় অজ্ঞাত এক পথচারী মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহটি শুক্রবার (১ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/জো 

মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর