মাদারীপুরে দুই বাইকের সংঘর্ষ, নিহত চার

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম

মাদারীপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময়  আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর সাহেব বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার কুতুবপুর সাহেব বাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তবে নিহত অপর দুই জনের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নাই।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকামুখি সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শিবচর থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর