জিতুকে বহিষ্কার, শনিবার স্কুল খুলছে পুলিশ পাহারায়

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

শিক্ষক উৎপল কুমার হত্যাকান্ডের ঘটনাপ্রবাহে বন্ধ থাকা আশুলিয়ার সেই হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজে শনিবার (১ জুলাই) থেকে ক্লাস শুরু হচ্ছে।  স্কুলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার কথা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ঢাকা জেলা পুলিশেরর সাথে মত বিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

সভায় শিক্ষক শিক্ষার্থীরা, শিক্ষক উৎপল কুমার হত্যাকারী বখাটে জিতুকে গ্রেপ্তারের জন্য পুলিশ কে ধন্যবাদ জানান। পাশাপাশি হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি, নিহতের পরিবারের ক্ষতিপুরণ ও নিরপাত্তা নিশ্চিতের দাবী করেন। এছাড়া বিভিন্ন সময় এই শিক্ষক-শিক্ষার্থী বখাটেদের প্রভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।

এসময় পুলিশ সুপার নিরাপত্তা নিশ্চিতসহ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় নিয়মিত পুলিশ টহলের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করলে ২৮ জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজীকে ও ২৯ জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসএ

নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর