দুই দফা ভূমিকম্পে কাঁপলো পঞ্চগড়

আপডেট : ০২ জুলাই ২০২২, ১০:০৪ এএম

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দিনগত গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। 

জানা যায়, প্রথম দফা শুক্রবার দিনগত রাত ১২টা ৩১ মিনিটে ও দ্বিতীয় দফায় রাত ৩টা ২৩ মিনিট মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

এ সময় স্থানীয়দের মাঝে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শেয়ার করে দিয়ে সবাইকে অবহিত করেছেন। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এটির কম্পণের মাত্রা খুবই কম ছিল। 

অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। 

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৬১ কিলোমিটার দুরের দেশ ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৭ এবং দ্বিতীয় বার ভুমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। 

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।


একাত্তর/এআর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর