নবাবগঞ্জে পাঁচ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২২, ১০:৩৩ পিএম

ঢাকার নবাবগঞ্জে পাঁচ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে দুইজনকে আটক করা হয়েছে। 

মৃত শিশুটির নাম জান্নাতুল আক্তার (৫)। সে একই উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের মেয়ে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ জুন) জান্নাতুল বাবা-মা’র সাথে মালিকান্দায় নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার (২ জুলাই) সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর স্থানীয়রা ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আর পড়ুন: গ্রামীণ টেলিকমের অবৈধ লেনদেনের তথ্য হাইকোর্টে

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী এএসপি মো. আরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর