জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:০৩ পিএম

জামালপুরে অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের বকুলতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশুর নাম সমৃদ্ধি ধর প্রিয়ন্তি। শিশুটি বসাকপাড়ার সৌমিক কান্তি ধরের কন্যা এবং ডলফিন বে কিন্ডার কেয়ারের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে দাদীর হাত ধরে বিদ্যালয় থেকে ফেরার সময় অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় প্রিয়ন্তি। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জামালপুর শহর এখন অটোরিকশার শহরে পরিণত হয়েছে। এসব অটোরিকশার নাই কোন লাইসেন্স। এগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

প্রিয়ন্তির বাবা সৌমিক কান্তি ধর কান্নাজড়িত কণ্ঠে অকালে যেন আর কোন প্রিয়ন্তিকে বিদায় নিতে না হয় এজন্য যথাযথ ব্যবস্থা নিতে সড়ক ও পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। 

শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম জানান, পরীক্ষার ফলাফল নিয়ে খুশিতে দৌড় দেয় প্রিয়ন্তি। এ সময়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর