মহাসড়কে ভোগান্তিমুক্ত রাখতে মাঠে কুমিল্লা হাইওয়ে পুলিশ

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৪:০৩ পিএম

ঈদুল আযহায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কুমিল্লা অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে প‌রিকল্পনা অনুযায়ী ব্যাপক ব‌্যবস্থাপনা নিয়ে কাজ কর‌ছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন। এই অঞ্চলের ৭১৭ কিলোমিটার সড়ককে ভোগান্তিমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়‌তি নিরাপত্তাসহ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম, সাব কন্ট্রোল রুম ও অতিরিক্ত কমিউিনিটি পুলিশ। 

একইসা‌থে জেলা পু‌লিশ মহাসড়‌কের পাশ্ববর্তী থানা এলাকায় যেখা‌নে বাজার ও বাসষ্ট‌্যান্ড র‌য়ে‌ছে সেখা‌নে অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। এদিকে মহাসড়‌কের দাউকা‌ন্দিসহ পাঁচ‌টি স্থা‌নে সি‌সিক‌্যামারার মাধ‌্যমে সড়‌কের অবস্থা পর্য‌বেক্ষণ করা হচ্ছে। সড়‌কে নি‌র্বি‌ঘ্নে চলাচ‌লের জন‌্য সড়কজনপ‌দের স্বেচ্ছা‌সেবীকর্মীরা কাজ কর‌ছেন। 

মহাসড়কের কুমিল্লা রিজিয়নের ৭১৭ কিলোমিটার মহাসড়কে যাত্রী ও পশুবাহী যানবাহনে দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। হাইও‌য়ে পু‌লিশ কু‌মিল্লা রি‌জিয়ন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী-লক্ষীপুর, কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থার পাশাপা‌শি মহাসড়কে ডাকাতি ও ছিনতাইরোধে নেয়া হয়েছে বি‌শেষ সতর্কতা ব‌্যবস্থা। 

ঈদুল আযহা উপলক্ষ্যে কুমিল্লা রিজিয়নে হাইয়ে পুলিশের ৫৮ টি মোবাইল টীম, ১৫ কুইক রেসপন্স টীম, ১১টি রেকার, ৬টি সাব কন্ট্রোল রুম, ৬০ জন অতিরিক্ত কমিউিনিটি পুলিশ মোতায়েনসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে মহাসড়কে বেশ ক‌য়েক‌টি প‌য়ে‌ন্টে। 

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান,  হাইও‌য়ে পু‌লি‌শের ব‌্যবস্থাপনার কার‌ণে সাধারণ কুমিল্লা অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে যানজট হয় না। গত ঈদেও এই সড়কগুলোতে চলাচলকারীদের কোনো ব্যাঘাত ঘটেনি। নি‌র্বি‌ঘ্নে সক‌লে বা‌ড়ি ঈদ উদযাপন ক‌রে‌ছে।‌ কোনো দুর্ঘটনাজনিত কার‌ণে কিংবা দাউদকান্দি টোলপ্লাজায় যদি যানবাহনের জটলা তৈরি হয়, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানান ব্যবস্থা রাখা হয়েছে। আর টোলপ্লাজায় সাধারণ গাড়ির চাপ বাড়লেই যানজট তৈরি হয়।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক পেলেন দুই রাষ্ট্রদূত

পুলিশ সুপার আরও বলেন, সাধারণ টোল নেয়ার সক্ষমতার বাইরে যদি একই সময়ে বিপুল পরিমান যানবাহন সেতু পাড় হতে চায় তখনি বিপত্তি ঘটে। এটা নিয়ে আসলে সেতু কর্তৃপক্ষ ভাবতে হবে। অন্য কোথাও কোন বিপত্তি হবে না বলে আশা করছি।

তিনি আরও জানান, মহাসড়কে যেন পশুবাহী যানবাহনকে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ দিনে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই যানবিাহনের পরিমান বেড়ে দ্বিগুণ বা তার বেশি হয়ে যায়। যে কারণে মহাসড়কের সেতুর টোলপ্লাজা এবং বাজার এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়। এছাড়া দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণে দেরি হলেই যানজট দীর্ঘ হতে থাকে। 


একাত্তর/আরবিএস  

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর