বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাত জলদস্যু আটক

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৫:১৫ পিএম

বঙ্গোপসাগরের বোর পয়েন্ট এলাকায় বিদেশী বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাত জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোরে বোর পয়েন্ট সংলগ্ন সুন্দরবনের কৈখালী এলাকা থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে যার মধ্যে রয়েছে চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত। এছাড়াও তাদের কাছ থেকে সাতটি ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটককৃতদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড। 

আটককৃতরা হলো মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের হারুন (৪৫) ও চিলা ইউনিয়নের কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)। 

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি ব্লু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো সাত জনের একটি দল। ওই সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। এরপর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন কোকিলমনি ষ্টেশন ও দুবলা আউটপোস্টের দুইটি দল বিদেশী জাহাজটির উদ্দেশ্য রওনা হয়ে যায়।

তিনি আরও জানান, সেখানে পৌঁছে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে বিদেশী জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে কোস্ট গার্ডের জাহাজ তামজিদের নেতৃত্বে তিনটি অপারেশন দল অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের বোর পয়েন্ট সংলগ্ন সুন্দরবনের কৈখালী এলাকা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় ওই ট্রলারটিসহ সাত জলদস্যুকে আটক করা হয়। 


একাত্তর/জো

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর