মায়ের সামনে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৫৫ পিএম

ফেনীর সোনাগাজীর নবাবপুর এলাকার কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একইসাথে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম। এ মামলার অপর আসামি ওমর ফারুককে বেকসুর খালাস প্রদান করা হয়।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৫ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের একই এলাকার মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমসহ অজ্ঞাত এক ব্যক্তি রাত দুটার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোরীর মাকে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মাকে বেঁধে রেখে মায়ের সামনে মেয়েকে দলবেঁধে ধর্ষণ করে। 

ঘটনার পরদিন কিশোরীর মা সোনাগাজী মডেল থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: হত্যা মামলায় একই পরিবারের সাতজনের যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মদ হাজারী জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাসহ দুই লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আদালতে ওমর ফারুক উপস্থিত ছিলেন। এছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উচ্চ আদালতে আপিল করার কথা জানান। 


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর