হত্যা মামলায় একই পরিবারের সাতজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৫:১৩ পিএম

নড়াইলের কলাবাড়িয়া গ্রামে রাজু শেখ হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এই আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দি গ্রামের মোসলেম শেখ, শামীম শেখ, দাউদ শেখ, বুলু শেখ, দুল শেখ, কুটি শেখ, নাসিম শেখ, সেকেন শেখ। আসামিরা সবাই একই পরিবারের সদস্য, এদের মধ্যে দাউদ শেখ, বুলু শেখ, দুল শেখ আপন তিন ভাই ও দাউদ শেখের ছেলে শামীম শেখ। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেল ৫টার সময় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াগাতি থানার কলাবাড়িয়া চর কান্দিপাড়ায় রাজু শেখ ঢাকা থেকে এসে চাচা ও তার পিতার সাথে দেখা করে ফেরার পথে কলাবাড়িয়া হাটের কেরামতের দোকানের নিকট পৌঁছালে আসামিরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে  মারাত্মক জখম করে। 

আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করলে রাত আনুমানিক ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন: যশোরে যুবদল নেতা হত্যায় তিনজন গ্রেপ্তার

এ ঘটনায় রাজু শেখের ভাই রফিক শেখ বাদী হয়ে মোট আটজন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে ১ নং আসামি মোসলেম শেখ মারা যান যায়। 

এদিকে সাক্ষীদের সাক্ষ্য নেয়া শেষে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.  কেরামত আলী এ রায় প্রদান করেন। আদেশ প্রদানের সময় মামলার পাঁচ আসামি উপস্থিত ছিলেন বাকি দুইজন শামীম শেখ ও দুলু শেখ পলাতক ছিলেন। 


একাত্তর/এসজে
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর