আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৫৯ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে আলোচিত উপজেলা চেয়ারম্যান মো. শাহিন ওরফে শাহিন শাহের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার উলানিয়া বাজারে রাসেল স্কয়ার নামে একটি চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল ইসলামকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান মো. শাহিন ওরফে শাহিন শাহের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওবায়দুল ইসলাম।  

মো. শাহিন তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন ওবায়দুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলামকে ডেকে দুই-একটি কথা জিজ্ঞেস করার পরেই উপজেলা চেয়ারম্যান তাকে গালিগালাজ শুরু করেন। সেই সাথে শতশত মানুষের সামনে তাকে বেশ কয়েকটি চড় মারেন। 

পরে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা ওবায়দুল ইসলামকে সেখান থেকে সরিয়ে নেন।

উল্লেখ্য, অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান মো. শাহিন একইসাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদাসহ গলাচিপা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। মো. শাহিন স্থানীয় ওই সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, কিছুদিন পরপর উপজেলা চেয়ারম্যানের এমন কর্মকান্ডে তারা চরম বিব্রত। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে বলেন, 'এ রকম ঘটনা এটাই প্রথম না। এর আগের অন্য যুগ্ন-সাধারণ সম্পাদকের গায়ে মোবাইল ছুঁড়ে মারেন মো. শাহীন। আমি তার সাথে একমত হতে পারি নাই তাই আমার সাথেও অনেকবার খারাপ ব্যবহার করছে।' 

এ বিষয়ে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা একাত্তরকে বলেন, 'ঘটনাটি ঘটে অনুষ্ঠান শুরু হওয়ার ২০ থেকে ২৫ মিনিট আগে। রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোন দিয়ে এ ব্যাপারে জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতিকে দ্রুত সাংগঠনিক রিপোর্ট করতে বলেছি।' 

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেনের সাথে কথা হয়েছে জানিয়ে এমপি বলেন, তার কাছে সবিস্তারে জানানোর পরে আমার মতামত দেবো।  

আরও পড়ুন: মঙ্গলবার সারাদেশে করোনা টিকার বুস্টার ডোজ দিবস

অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহিন এ অভিযোগের বিষয়ে বলেন, 'ওবায়দুল বিভিন্নজনকে আমার সাথে চলতে নিষেধ করে। এ কারনে ওকে দু'টি চড় থাপ্পর দিয়েছি। এছাড়া তেমন কিছু হয়নি।' 

উল্লেখ্য, এর আগেও একাধিকবার মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে মো. শাহিনের বিরুদ্ধে। এর আগে এক পুলিশ সদস্যকে মারধর করে তিনি জেল খেটেছিলেন। 

স্থানীয় এক নারী আইনজীবীকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী- তার মারধর বা গালিগালাজ থেকে কেউই বাদ যায় না বলে অভিযোগ রয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর