মঙ্গলবার সারাদেশে করোনা টিকার বুস্টার ডোজ দিবস

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৭:২৮ পিএম

আগামী মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, কোডিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা নিবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দিতে হবে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ (৩য় ডোজ) দিতে হবে। বুস্টার ডোজ ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কেভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যেকোনো কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র থেকে টিকগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন প্রদানের শর্তাবলী অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

আরও পড়ুন: করোনা: নতুন শনাক্ত ১৩২৪, মৃত্যু ছয়

নিয়মিত কোডিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম (০১ দিন) পরিচালনা করতে হবে।


একাত্তর/এসজে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর