গাজীপুরের পূবাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিনজন।
স্থানীয়রা জানান, শনিবার (১৬ জুলাই) সকালে নগরের পূবাইল কলেজগেট এলাকায় ট্রাকের ধাক্কায় একজন লেগুনাযাত্রী নিহত হন।
অন্যদিকে, একই থানার হায়দরাবাদ সুকুন্দিরবাগ এলাকায় দু'টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
এ দু'টি দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চার, আহত ১০
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, নিহত দুইজনই পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
মরদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/এসজে
