গণধোলাইয়ে নিহত নারী অপহরণকারী

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:৫৯ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুরে পোশাক শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক অপহরণকারী যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় জয়দেবপুর থানার রক্ষিতপাড়া এলাকার জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পোশাক শ্রমিক নারী হাসি আক্তার (১৯) বাদী হয়ে নিহত রাকিবসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

নিহত রাকিব (২৭) জয়দেবপুর থানার রুদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার নামে জয়দেবপুর ও শ্রীপুর থানায় দস্যুতাসহ চারটি ডাকাতির মামলা রয়েছে। 

ভুক্তভোগী পোশাক শ্রমিক হাসি আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি তার ভাড়া বাসা থেকে সহকর্মী পোশাক শ্রমিক ইলিয়াছ উদ্দিনকে সাথে নিয়ে রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় অপর এক সহকর্মীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এসময় একদল যুবক তাদের পথরোধ করে। 

পরে ওই যুবকেরা ইলিয়াছ উদ্দিনকে মারপিট করে হাসি আক্তারের মুখে রুমাল চেপে ধরে স্থানীয় রক্ষিতপাড়া জঙ্গলে নিয়ে যায়। সেখানে ডাকাতেরা হত্যার হুমকি দিয়ে একটি গাছের সাথে হাসির হাত-মুখ রুমাল দিয়ে বেঁধে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

হাসির সহকর্মী ইলিয়াছ উদ্দিন স্থানীয় লোকদের ঘটনা জানালে শতাধিক জনতা গিয়ে ওই জঙ্গলের চারপাশ ঘেরাও করে। পরে তারা অপহরণকারী চক্রের হোতা রাকিবকে আটক করতে পারলেও তার সহযোগী অন্যান্যরা পালিয়ে যায়। 

এসময় উত্তেজিত জনতা রাকিবকে গণধোলাই দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে এবং তার দুই পা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করে। গুরুতর আহত রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চার, আহত ১০ 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার রাকিবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  


একাত্তর/এসজে

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর