তাপদাহে অতিষ্ট কুড়িগ্রামের জনজীবন

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৩:১৮ পিএম

কুড়িগ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিন ধরে গড় সব্বোর্চ তাপমাত্রা থাকছে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সে.। বইছে গরম বাতাস। প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে জেলার মানুষ।

তাপদাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না।

কুড়িগ্রাম শহরে দুপুর ১২টার পর একদম ফাঁকা হয়ে যায় প্রায় সব। এ সময় মানুষ আর যানবাহন চলাচলও অনেক কম।

সন্ধ্যার পর কিছুটা মানুষের উপস্থিতি দেখা গেলেও তারাও গরমে কাহিল হয়ে পড়ছেন।

গরমের কারণে শ্রমজীবীরা চরম কষ্টে পড়েছেন। তারা কাজ করতে পারছেন না। তাপদাহের কারণে শহর ও গ্রামে নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ৩শ’ ৭০ জন চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে জ্বর, ডায়রিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পানির অভাবে কৃষকরা রোপা আবাদ করতে পারছে না। অনেক খেত নষ্ট হবার উপক্রম হয়েছে এরইমধ্যে।

আরও পড়ুন: রাজধানীর সূত্রাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক মো. সবুজ জানিয়েছেন, আরো তিন থেকে চারদিন এ অবস্থা বিরাজমান থাকতে পারে। এরপর সব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর