সাবেক এমপি রনির বাড়িসহ ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৩:৫৯ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়িসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।

গলাচিপা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদি বন্দবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রায় ৩০ শতক সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এদিকে গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার পৈত্রিক নিবাস । ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করে আসছি । এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও তারা কিভাবে আমার ঘরবাড়ি উচ্ছেদ করছে তা জানি না। বুধবার আদালতকে বিষয়টি জানাবো।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর