চুরির অপবাদে কিশোরকে বেঁধে বেধড়ক মারধর

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৫:৫৭ পিএম

চুরির অপবাদে বাড়িওয়ালাসহ স্থানীয় কয়েকজনের বেদম মারধরের শিকার ১৪ বছরের কিশোর মনির হোসেন এখন হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন। পুরো শরীরের আঘাতের কালো চিহ্ন। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। 

ব্যথায় কাতর মনির হাসপাতালের বেডে শুধু এপাশ-ওপাশ করছেন। চোখে-মুখে ভয় আর আতঙ্ক। চিকিৎসকরা বলছেন, মনিরের সেরে উঠতে সময় লাগবে। তবে আশঙ্কামুক্ত। গত মঙ্গলবার (১৯ জুলাই) খবর পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

সাভারে পরিত্যক্ত থাই ফ্রেম চুরির অপবাদ দিয়ে মনির হোসেনকে পাঁচ ঘণ্টা হাত-পা ও চোখ বেঁধে বেধড়ক মারধর করে বাড়িওয়ালাসহ স্থানীয় কয়েকজন। নির্যাতনকারী নাসিম ইকবালকে আটক করা হয়েছে। এ ঘটনায় নাসিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সাভারের দিলখোশবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করে। সাভার মডেল থানার এস আই সিকদার হারুনুর রশিদ বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে রবিনকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোর চাঁদপুর জেলার সদর উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে মনির সাভারে রেডিও কলোনি এলাকার রবিন মার্কেটের পাশে একটি ভাড়া বাড়িতে মায়ের সাথে বসবাস করে। আগে মাদরাসায় পড়লেও এক বছর ধরে পড়ালেখা বাদ দিয়েছে মনির। 

এসআই হারুনুর রশিদ আরও বলেন, মনিরকে উদ্ধারের সময়ই অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এক বাড়ির জানালায় লাগানো থাই চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর করেছে কয়েকজন। তার সঙ্গে কথা বললে সবকিছু জানা যাবে। 

আরও পড়ুন: দুই শিশুকে বিক্রি করে দেন বাবা, দুই বছর পর উদ্ধার

হাসপাতালের বেডে শুয়ে থাকা মনির জানিয়েছে, সকাল পাঁচটা থেকে ন’টা পর্যন্ত তাকে বেঁধে রেখে পিটিয়েছে তাকে। একজন সামনে থেকে আরেকজন পেছন থেকে পিটিয়েছে। ছাদ থেকে ফেলে মেরা ফেলার হুমকি দিয়েছে। জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেছে। মাফ চাওয়ার পরও মেরেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, কিশোরের সারা শরীরের মারধরের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। তবে আশঙ্কামুক্ত। এদিকে, কিশোরকে মারধরের ঘটনায় আটক নাসিম ইকবালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে 
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর