জেএমবির ছয় জঙ্গির বিরুদ্ধে সাভারে মামলা, গ্রেপ্তার এক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা করেছে। এসব ঘটনায় অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে এবং মোহাম্মদ আরিফ ওরফে ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম মামলার বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার (১২ আগস্ট) রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদি হয়ে প্রথম মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—সাভারের শ্যামপুরের মো. নাজমুল হাসান মামুন (৩২), পাবনার সুজানগরের মো. আক্কাস আলী (৩০), আশুলিয়ার দিয়াখালী এলাকার কামাল হোসেন (৪৫), রাখী (৩০) ও রাকিব (৩০)।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাতে সাভারের ট্যানারি এস্টেট এলাকার বেড়িবাঁধে নব্য জেএমবির সদস্যরা নাশকতার উদ্দেশে গোপন বৈঠকে মিলিত হলে সিটিটিসি সেখানে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভাড়া বাসা থেকে ৯৮ শতাংশ ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট পাউডার, আইইডি তৈরির ডেটোনেটর, রিমোট কন্ট্রোলারসহ সাড়ে আড়াই ডজন আলামত জব্দ করা হয়।

একই স্থান থেকে ১১টি তাজা পাইপ বোমা উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট তা ঘটনাস্থলেই নিরাপদে নিষ্ক্রিয় করে।

সাইফুল আলম আরও জানান, গ্রেপ্তার আরিফকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ, সিটিটিসি, র‍্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথ অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, সাভারের সাধাপুর এলাকায় একটি প্রেসার কুকারসদৃশ বস্তু ও বোমা উদ্ধারের ঘটনায় ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসাইন বাদি হয়ে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে আলাদা একটি মামলা করেছেন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর