গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৭:০৯ পিএম

গাজীপুরের টঙ্গীতে পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ জুলাই) বিকেলে টঙ্গীর টিএন্ডটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলাল সরকার গাজীপুর মহানগরের পুবাইলের হায়দারাবাদ এলাকায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায়। তিনি স্পেন প্রবাসী ছিলেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আলাল দেড় মাসের ছুটি নিয়ে ঈদের এক সপ্তাহ আগে দেশে আসেন। গ্রামের বাড়িতে ঈদ করে বুধবার তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গাজীপুরের বাসার উদ্দেশ্যে রওনা দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টঙ্গীর টিএন্ডটি এলাকায় পৌঁছে ছোট ভাইকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে হায়দারাবাদ যাওয়ার পথে রওনা দেয়ার জন্য পুনরায় সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক ইয়াসির আরাফাত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর