কষ্টে চলছে মাটির চুলার কারিগরদের জীবন

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৩:২৬ পিএম

বাগেরহাটে ভৈরব নদের পাড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ মাটির চুলা তৈরি করা হচ্ছে। নারীরা নিজেদের দক্ষতা আর সৃজনশীলতা কাজে লাগিয়ে নদের চর থেকে পলিমাটি তুলে চুলা তৈরি করছেন। ওই নদের পাড়ে সাজিয়ে রেখে চুলা বিক্রি করা হয়। কয়েক যুগ ধরে শহরের ভৈরব নদের পাড়ে এই মৃৎশিল্পের দেখা মেলে। সেই চুলা তৈরির কারিগরদের কষ্টের শেষ নেই। নদীর পাড়ে ঝুঁপড়ি ঘরেই তাদের সংসার। সরকারের কাছে বারবার সহায়তার দাবি জানাচ্ছেন তারা। 

জানা গেছে, এলাকায় মাটি দিয়ে তৈরি করা চুলার ঐতিহ্য রয়েছে। এক সময় গ্রাম-বাংলায় রান্না-বান্নার মূলভিত্তি ছিল মাটির চুলা। শহর-বন্দর-গ্রাম থেকে সর্বত্রই চুলার ব্যবহার রয়েছে। হউক সে মাটির চুলা বা অন্য কোন চুলা। চুলা ছাড়া রান্না অসম্ভব। বাগেরহাট ভৈর নদের চর থেকে মাটি তুলে শহর রক্ষা বাঁধের পাশে তৈরি করা হচ্ছে গ্রামীণ মাটির চুলা। কারিগড়রা একমুঠো দুইমুঠো করে একের পর এক মাটি সাজিয়ে তৈরি করেন চুলা। নিপুন হাতের ছোয়ায় ধীরে ধীরে মাটির চুলায় সৌন্দয্য পায়। শহরের বিভিন্ন চায়ের দোকান আর বাসাবাড়িতে যারা জ্বালানি কাঠ ব্যবহার করে তারাই মাটির চুলা ক্রয় করে। ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয় এক একটি মাটির চুল। শহরের বিভিন্ন চায়ের দোকান আর বাসাবাড়িতে যারা জ্বালানি কাঠ ব্যবহার করে তারাই মাটির চুলা ক্রয় করে। দেশে নানা ধরণের চুলার ব্যবহার থাকলেও মানুষের কাছে এখনও মাটির চুলার কদর রয়েছে। আর যারা জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করেন তাদের রান্নার জন্য মাটির চুলাই ভরসা। 

image

চুলা তৈরির কারিগর রাজিয়া বেগম প্রায় দুই যুগ ধরে মাটির চুলা তৈরি করে বিক্রি করছেন। রাজিয়ার মা'ও মৃত্যুর আগ পর্যন্ত ভৈরব নদের পাড়ে ঝুঁপড়ি ঘরে থেকে চুলা তৈরি করেছেন। প্রায় ১৫ বছর ধরে রাজিয়ার স্বামী কামরুল ইসলাম নিরুদ্ধেশ রয়েছেন। এক ছেলে নিয়ে রাজিয়ার সংসার। চুলা বিক্রি করে তার সংসার চলে। চুলা বিক্রি হলে খাবার জোটে আর বিক্রি না হলে খাবারের জন্য রাজিয়াকে বিকল্প পথ খুঁজতে হয়।

মাটির চুলা তৈরির আর এক কারিগর জোসনা বেগম। সেও ভৈরব পাড়ের বাসিন্দা। প্রায় ৩০ বছর ধরে জোসনা বেগম মাটির চুলা তৈরি করছেন। ৮ বছর আগে তার স্বামী আসলাম হওলাদার মারা গেছেন। তারও সংসার চলে চুলা বিক্রির টাকায়। শুধু রাজিয়া আর জোসনা বেগম নয় আরো বেশ কয়েকজন নারী ভৈরব নদ থেকে মাটি তুলে চুলা তৈরি করে বিক্রি করছেন। গ্রামীণ মাটির চুলা তৈরির এসব কারিগরদের সংসার চলে অনেক কষ্টে।

মাটির চুলা তৈরির কারিগর রাজিয়া বেগম জানান, নদের চর থেকে পলিমাটি তুলে একমুখ ও দুই মুখসহ বিভিন্ন সাইজ এবং নানা ডিজাইনের চুলা তৈরি করে। একটি চুলা বিক্রির উপযোগী হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। একটি চুলা ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করে। প্রায় ৩০ বছর ধরে নদের পাড়ে ঝুঁপড়ি ঘরে থেকে সে মাটির চুলা তৈরি করে বিক্রি করছে। স্বামী নিরুদ্দেশ থাকায় এক ছেলেকে নিয়ে তার সংসার। চুলা বিক্রি হলে খাবার জোটে আর বিক্রি না হলে খাবার জোটেনা। নিজের ঘর না থাকায় নদের পাড়ে ঝুঁপড়ি ঘরে তার জীবন চলছে। একটি ঘরের জন্য দ্বারে দ্বারে ধরনা দিয়েও আজও পর্যন্ত ঘর মেলনি।  সরকারের কাছে একটা ঘর দাবী করেন রাজিয়া।

জোসনা বেগম জানান, আমাদের কষ্টের কোন শেষ নেই। প্রায় ৩০ বছর ধরে মাটির চুলা তৈরি করে বিক্রি করে আসছি। অনেক কষ্টে দিন চলছে। এখনো মানুষের কাছে মাটির চুলার কদর রয়েছে। সরকারি সহযোগীতা পেলে মাটির চুলা বিক্রি করে তারা সাবলম্বী হতে পারে। 

মাটির চুলার ক্রেতা চা দোকানি আলমগীর হোসেন এবং গৃহবধূ নাজমা বেগম জানান, এখনো তারা জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করেন। একারণে রান্নার জন্য মাটির চুলাই তাদের ভরসা। বিভিন্ন সময় তারা ভৈরব নদের পাড়ে এসে চুলা ক্রয় করে নিয়ে যান।

মাটির চুলা ক্রেতা লাবণী বেগম ও কুলসুম বেগম জানান, তাদের বাসা বাড়িতে প্রধান জ্বালানী হিসেবে গ্যাস রয়েছে। রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হলে বিকল্প হিসেবে তারা মাটির চুলায় রান্নার কাজ সারেন। এজন্য তাদের বাসায় গ্যাসের চুলার পাশাপাশি মাটির চুলার ব্যবহার রয়েছে। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজু রহমান জানান, যে সব নারীরা মাটির চুলা তৈরি বিক্রি করছেন তারা এক ধরণের শিল্পী। তাদের ওই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন হলে ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ ও তৈরি করা চুলা বাজারজাত করণে সহযোগীতা করা হবে। 


একাত্তর/এআর

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর