শাহাদত হত্যাকাণ্ডের ৩০ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৩:০৮ পিএম

নাটোরের নলডাঙ্গা থানার বহুল আলোচিত শাহাদত হত্যাকাণ্ডের ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একমাত্র পলাতক আসামী শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপনকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৩ জুলাই) সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে নাটোর সিপিসি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব-৫ উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ। 

তিনি জানান, ১৯৯২ সালের ১৭ মে বেলা সাড়ে এগারোটার দিকে নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে শাহজাহান আলী স্বপন প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে শাহাদতকে (৩২) হত্যা করে। এই ঘটনায় সাহাদতের ভাই সেকেন্দার আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামী শাজাহানকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। 

সাক্ষ্য গ্রহণ শেষে ১৯৯৫ সালের ২৯ মে নাটোর জেলার বিজ্ঞ আদালত অভিযুক্ত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।  

হত্যাকাণ্ডের পর হতে শাহজাহান আত্মগোপনে চলে যায়। 


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর