স্ত্রীকে হত্যার ২০ বছর পর মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০২:৪১ পিএম

জয়পুরহাটে স্ত্রীকে খুন করার ২০ বছর পর মো. নয়ন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল। 

তিনি জানান, আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, প্রায় ২৬ বছর আগে মো. নয়নের (৪৫) সঙ্গে একই উপজেলার ঢাকারপাড়া গ্রামের মোকছেদ আলীর মেয়ে মোছা. রেশমার (ফুরকুনী) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক মেয়ের জন্ম হয়। 

বিয়ের কিছু দিন পর থেকে সাংসারিক বিষয় নিয়ে নয়ন ও রেশমার মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এ নিয়ে নয়ন তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। 

২০০২ সালের ৯ নভেম্বর পারিবারিক কারণে নয়ন রেশমাকে এলোপাথাড়ি মারপিট করেন এবং তার গলা চেপে ধরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। 

এ ঘটনার পরদিন নয়ন রেশমাকে আবারও মারপিট করেন ও তার বুকের ওপর ওঠে লাথি মারেন। এতে রেশমা জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই মারা যান।

ঘটনার দিনই রেশমার ভাই আবীর মণ্ডল বাদী হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন। পুলিশ মামলাটি রেকর্ড করে তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। 

আরও পড়ুন: ফেসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার এক

মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল ও আইনজীবী (এপিপি) গকুল চন্দ্র বর্মণ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হাসান আলী ও আবু কাইছার। 

হাসান আলী জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


একাত্তর/এসজে
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর