চাষীদের চা পাতা কম দামে কেনায় দুই কারখানাকে জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯:৫৫ পিএম

পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির ধার্য্যকৃত মূল্যের চেয়ে কম দামে চাষীদের কাছ থেকে পাতা কেনার অভিযোগে দুই চা কারখানাকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পূর্ব নির্ধারিত মুল্যের চেয়ে কম দামে চা পাতা ক্রয় করার সত্যতা পেয়ে তাদের জরিমানা করে।

আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে চা পাতা ক্রয় না করে কম দামে পাতা ক্রয়ের অভিযোগ ছিলো দীর্ঘদিনের। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার দুই চা কারখানায় অভিযান পরিচালনা করে ও সংবাদের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মৈত্রী টি ফ্যাক্টরিকে ৬ হাজার টাকা ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ফ্যাক্টরিকে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

আরও পড়ুন: জাইকার কাছে বাজেট সহায়তা প্রত্যাশা অর্থমন্ত্রীর

অভিযানের সময় চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর