বগুড়ায় পথরোধ করে কলেজ অধ্যক্ষকে মারধর

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৮:৩২ পিএম

বগুড়ার গাবতলীতে পথরোধ করে এক কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে দাবি অধ্যক্ষের।

সোমবার (২৫ জুলাই) সকালে গাবতলী উপজেলার নামাদাঁড়াইল নামক স্থানে অধ্যক্ষ রুস্তম আলীকে মারধর করা হয়। মারধরের শিকার রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

জানা গেছে, সোমবার সকালে তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা হন। রাস্তায় নামা দাঁড়াইল নামক স্থানে তাঁকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে স্থানীয় কিছু ব্যক্তি। তারা ওই শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন।

অধ্যক্ষ রুস্তম আলী জানান, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ১০-১৫ জন তাঁকে মারপিট করেন। কলেজের পরিচালনা কমিটি কেন গঠন করা হচ্ছে না সেই জের ধরেই তাঁকে মারধর করা হয়।

অধ্যক্ষ বলেন, মাত্র দুই মাস ২৫ দিন আগে এডহক কমিটি গঠন হয়েছে। এখনও সেই কমিটির মেয়াদ আছে সাড়ে তিন মাস। সেই মেয়াদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কিন্তু তারা এখনই কমিটি চায়। এতে অপারগতা প্রকাশ করলেই মারপিট করে।

এডহক কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু  বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা প্রকাশ্যে পথ আটকিয়ে একজন অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অধ্যক্ষ ওই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/এআর

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর