মোংলায় সরকারি নির্দেশনা অমান্য করে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখায় ছয় দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রাত আটটায় দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও সোমবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় তাদেরকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
জানা যায়, রাত ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জুয়েলার্স, ওয়ার্কশপ ও চা-ক্যারামের ছয় দোকানীকে সাত হাজার দুইশ' টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, যারা সরকারী নির্দেশনা না মেনে রাত আটটার পর দোকানপাট খোলা রাখবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/জো
