শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি-অফিস ভাঙচুর

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৫:৪৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। 

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ষোলঘর ইউনিয়নে মায়ের স্বপ্ন গোল্ডেন গার্ডেন নামের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর করে। বাড়িটির নিচতলায় আজিজুল ইসলামের নিজস্ব অস্থায়ী অফিসও ভাঙচুর করে তার ছবি ও চেয়ার-টেবিল তছনছ করা হয়। 

আজিজুল ইসলাম ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত শনিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ আটকের মামলার অন্যতম আসামি তিনি।

এ ঘটনার পর আজিজুল ইসলাম পলাতক থাকলেও, র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন তার ছেলে আব্দুল আহাদ। 

আজিজুর রহমানের ছোট ভাই নজরুল ইসলাম মাহি অভিযোগ করে বলেন, তারা একটি মিলাদে যোগ দিতে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। দুপুরে হঠাৎ ১০-১২টি মোটরসাইকেলে করে লোকজন এসে বাড়িতে ভাঙচুর চালায় ও পেট্রল দিয়ে পুরো বাড়ি জালিয়ে দেয়ার চেষ্টা করে।

image


শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ঘটনার ব্যাপারে নিশ্চিত করে জানান, ষোলঘরে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ, দুই নারী গ্রেপ্তার

তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ। 

উল্লেখ্য, গত শনিবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদসহ তিনজনকে। 


একাত্তর/এসজে

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর