প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ, দুই নারী গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৮:৩১ পিএম

নোয়াখালী মাইজদীতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ঘটনায় ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের মাইজদী হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের সানজিদা আক্তার জেরিন (২০) ও চাটখিল পৌরসভার দশঘরিয়া হাজী বাড়ির সুবর্ণা মাহাবুব (৩৫)।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, মাইজদী শহরে দীর্ঘদিন যাবত একটি চক্র সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। আবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হতো।

পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কিংবা পারিবারের সদস্যদের নিকট পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে ক্রমাগত টাকা দাবি করতে থাকে চক্রের সদস্যরা।

সর্বশেষ একজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করলে সুধারাম থানা পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে সত্যতা পেলে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফী আইনে নিয়মিত মামলা রুজু করে।

মামলার ভিত্তিতে ঘটনার সাথে জড়িত দুই নারী প্রতারককে মাইজদী শহরের হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইলে ধারণকৃত বিভিন্নজনের অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিগত ৫ থেকে ৬ বছর তারা কয়েকজন মিলে মানুষের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করে আসছিল।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর