কুমিল্লায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০১:৫৭ পিএম

কুমিল্লায় প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংসের জন্য ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান’ আয়োজন করেছে বিজিবি'র ১০ ব্যাটালিয়ন। তাদের অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে এসব মাদক।

রোববার (৩১ জুলাই) সকালে ১০ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টারে স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান’ আয়োজনের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত। 

১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ইসহাক জানান, গত বছরে উদ্ধারকৃত ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪৩৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ফেনসিডিল ৮৩ লাখ ৩৮ হাজার ৮০০ টাকার, গাঁজা এক কোটি পাঁচ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকার, বিদেশী মদ চার কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার, বিয়ার ক্যান পাঁচ লাখ ৪৪ হাজার ২৫০ টাকার, ইস্কাপ সিরাপ ১৬ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার, ইয়াবা ৩০ লাখ ৮৪ হাজার ৬০০ টাকার, টার্গেট/সিনেগ্রা ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার এবং অন্যান্য অবৈধ ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার।

এসময় বিজিবির কুমিল্লা সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কুমিল্লার বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


একাত্তর/জো

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর