নন্দীগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দু’জন আটক

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৩:২৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩১ জুলাই) ভোরে নন্দীগ্রামের সেলিনা পাম্পের সামনে একটি ট্রাক থামিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত দু’জন হলো তুহিন আলম ও হাসিবুল ওরফে জাহাবুল। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। 

দুপুরে বগুড়ার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, লালমনিরহাটের পাটগ্রামের ফারুকের কাছ থেকে সিরাজগঞ্জ মোড় এলাকায় ওই গাঁজা পৌঁছে দিতে বলেন মাদক কারবারি রুবেল মাহাদী। গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেলিনা পাম্পের সামনে ট্রাকটি থামায়। এরপর তল্লাসি চালিয়ে গাঁজা উদ্ধার ও তাদের আটক করা হয় বলে জানান তিনি। 

শেষ খবর পাওয়া পযর্ন্ত তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর