যুবলীগ নেতার বিরুদ্ধে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:১৩ পিএম

জামালপুরের মেলান্দহে দুই গ্রামপুলিশকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। 

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত সোহানুর রহমান শাহীন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। নির্যাতনের শিকার মাহমুদপুর ইউনিয়নের গ্রামপুলিশ। তারা হলেন মাহমুদপুর গ্রামের চিমুর ছেলে বুলেট (৩০) ও সুরেনের ছেলে বিমল চন্দ্র (৪০)। আহত দুই গ্রাম পুলিশকে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম পুলিশ বুলেটের কাছে কলম চান ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিল। কলম দিতে দেরি হওয়ায় গ্রামপুলিশ বুলেটের সাথে কথা কাটাকাটি হয় তার। খবর পেয়ে যুবলীগ নেতা সোহানুর রহমান শাহীন ঘটনাস্থলে গিয়ে বুলেটকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন। বুলেটকে   রক্ষা করতে গেলে গ্রামপুলিশ বিমলকেও বেধড়ক মারপিট করা হয়। 

অভিযুক্ত যুবলীগ নেতা সোহানুর রহমান শাহীনের ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, কলম নিয়ে কথা কাটাকাটির জেরে গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর