স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:৫১ পিএম

বগুড়ার সোনাতলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রায় ১০ বছর আগে যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে কলহের জেরে স্ত্রীকে হত্যা করেন স্বামী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী সোনাতলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। নিহত স্ত্রীর নাম সুলতানা রুমা।

২০১২ সালের ১৮ নভেম্বর রাতে রুমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার গলা কেটে মরদেহ ফেলে রাখেন স্বামী সোবহান আলী।

ওই ঘটনায় পরের দিন রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন।

রুমার সঙ্গে সোবহানের প্রায় ১৫ বছরের সংসার ছিল। এর মধ্যে যৌতুকের জন্য সোবহান প্রায় তার স্ত্রী রুমাকে মারধর করতেন। পাশাপাশি রুমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলতেন সোবহান।

একপর্যায়ে ২০১২ সালের ১৮ নভেম্বর রাতের কোনো এক সময় রুমার কাছে টাকা দাবি করেন সোবহান। টাকা দিতে অস্বীকার করলে রুমাকে শ্বাসরোধ করে মেরে ফেলেন সোবহান। পরে সকালে ধারালো অস্ত্র দিয়ে রুমার গলা কেটে মরদেহ বাড়ির সামনে উঠানে ফেলে রাখেন তিনি।

আরও পড়ুন: দুই কবর থেকে ১২ কঙ্কাল চুরি

খবর পেয়ে রুমার পরিবার এলে স্বামী সোবহান পালিয়ে যান। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করুন রুমার মা রোকেয়া বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদ্ম কুমার দেব জানান, গ্রেপ্তার পর সোবহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


একাত্তর/আরএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর